চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ
এম ভি কর্ণফুলী-১৩ নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ১৫ মণ (৬০০ কেজি) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এম ভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ মণ (৬০০ কেজি) জাটকা জব্দ করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর, লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান ও কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম নাসিরুদ্দিনের নেতৃত্বে চাঁদপুর মোহনায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে জব্দ করা জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদের উপস্থিতিতে স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অবৈধভাবে মাছ ধরা ও জাটকা নিধন রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
নজরুল ইসলাম আতিক/এসএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬