হাজীগঞ্জে নৌকার মাঝি মাহবুব-উল আলম লিপন
আগামী ৩০ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে এরইমধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে তার নাম চূড়ান্ত করা হয়।
এর আগে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন মোট ১২ জন প্রার্থী।
মনোনয়ন পেয়ে আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে দ্বিতীয়বারের মতো হাজীগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস আগামী ৩০ জানুয়ারি পৌরবাসী নৌকা প্রতীকে আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। তিন তারিখ প্রার্থিতা যাচাই-বাছাইয়ের শেষ দিন এবং ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নজরুল ইসলাম আতিক/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬