শ্বশুরবাড়ির পুকুরে প্রাণ গেল যুবকের
কুড়িগ্রামের নাগেশ্বরীর বাঁশের তল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুদ শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকাল থেকে মোটর দিয়ে পানি সেচে পুকুরে মাছ ধরা হচ্ছিল। তিনি মাছ ধরতে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাসুদ রানা/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন