মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়া তা’লীমুল মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক ওমর ফারুকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক উপজেলার আকিয়ারা গ্রামের মোবারক হোসনের ছেলে।
জানা যায়, গত ২৮ ডিসেম্বর বাথরুমে মাদরাসার হিফজ বিভাগের ১৩ বছরের শিশু ছাত্রকে বলাৎকার করে। পরে জানাজানি হলে স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা ঘেরাও করে ওই শিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কচুয়া থানার এসআই মকবুল হোসেন ফোর্স নিয়ে ওইদিন রাতেই উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার অভিযুক্ত ওমর ফারুককে জেলহাজতে প্রেরণ করে।
কচুয়া থানার ওসি তদন্ত এমএ রউফ খান বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে শিশু ছাত্রটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম আতিক/জেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬