লালমনিরহাটে কৃষি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ি কৃষি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই কিছু শ্রমিক ওই গোডাউনে কাজ করছিলেন। হঠাৎ বিকেলের পর গোডাউন থেকে কালো ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাটের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা ট্রাক্টরের যন্ত্রাংশ, পুরনো কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কিছু জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের লালমনিরহাট উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।।
কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
রবিউল হাসান/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী