মাটির নিচ থেকে তিন লাখ টাকার গাঁজা উদ্ধার
ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুরে শহরের পশ্চিম আলিপুর এলাকার মাসুদের বাড়ি সংলগ্ন তার অটোর গ্যারেজ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্যারেজের ভেতর মাটির গর্তে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এ সময় মাদক ব্যবসায়ী মাসুদ আহমেদ (৫৩) ও শেখ নুর মোহাম্মদকে (৩৫) আটক করা হয়। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার বলেন, অটোর গ্যারেজে মাটির নিচে পুঁতে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তারা কুষ্টিয়া থেকে গাঁজা ফরিদপুরে এনে খুচরা বিক্রি করতো। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিকদার সজল/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ২ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৩ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৪ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৫ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা