চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৪২
নাশকতার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-শিবিরের ১০ নেতাকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আটজন বিএনপি এবং দুইজন শিবির নেতা। জেলার পাঁচ উপজেলায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৩০ জন ওয়ারেন্টভুক্ত এবং ১২ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য গোমস্তাপুর উপজেলা ছাত্রশিবিরের অর্থবিষয়ক সম্পাদক আজম আলী (২০) রয়েছেন। সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ কন্টোল রুম এবং সংশ্লিষ্ট থানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই