রংপুরে জামায়াতের সাবেক আমির গ্রেফতার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জামায়াতের সাবেক আমির মওলানা মমতাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে নগরীর কামারপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে রংপুর বিভাগে বড় ধরনের নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
জিতু কবীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ২ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৩ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৪ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত
- ৫ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের