ভ্যানচালক সেজে আসামিকে ধরল পুলিশ
কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম আরিফ কারিগর (৪৯)। তিনি কুমারখালী থানার জিআর মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল তাকে গ্রেফতার করে।
আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শিমুল ভ্যানচালক সেজে আসামিকে ধরার জন্য অপেক্ষা করছিলেন। পরে একটি চায়ের দোকান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করেন তিনি।
জিআর মামলায় ( মামলা নম্বর ৪৪৩/১৮) সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আরিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আল-মামুন সাগর/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম