ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ রোড রেল ক্রেসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পানি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বেলা ১১টার দিকে শহরের টি.এ রোড রেলক্রসিংয়ের সামনে অজ্ঞাত ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এসময় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ব্রাহ্মণবাড়িয়ায় ক্লাস চলাকালীন খসে পড়লো ছাদের পলেস্তারা
- ২ যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
- ৩ ১৬ হাজার লিটার তেল মজুত রেখেও ‘বিক্রি বন্ধ’, ফিলিং স্টেশনকে জরিমানা
- ৪ সাজেকে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার
- ৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোনায় সমাবেশ