বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বরিশালে র্যালি, আলোচনা সভা ও উদ্ধার এবং অগ্নি নির্বাপনী সাজ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর ফায়ার স্টেশন কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. গাউস, পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক শওকত হোসেনসহ অন্যরা।
এর আগে সভাস্থল থেকে বের হওয়া র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস সদর স্টেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিভিন্ন উদ্ধার ও অগ্নি নির্বাপনী সাজ সরঞ্জাম জনসাধারণের জন্য প্রদর্শন করা হয়।
সাইফ আমীন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচিত হয়ে ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় গেলেন মাসুদ সাঈদী
- ২ টাঙ্গাইলে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
- ৩ খালে ভাসছিল নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ
- ৪ যুবদলের হামলার খবরে স্ট্রোকে মায়ের মৃত্যুর দাবি জামায়াত সমর্থকের
- ৫ মৌসুমের শুরুতে আলুর দামে ধ্বস, লোকসানের আশঙ্কায় চাষিরা