পণ্য আমদানি-রফতানিতে জটিলতা নিরসন হবে : সিদ্দেক আহমদ
সিলেটের বিয়ানীবাজার শেওলা স্থলবন্দরে কয়লাসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানিতে জটিলতা নিরসন করা হবে বলে জানিয়েছেন আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদ।
তিনি বলেন, ভারতের সুতারিকান্দি স্থলবন্দরে বর্ডার ট্রেড সেন্টার চালু হয়েছে। শেওলা স্থলবন্দরে ট্রেড সেন্টার চালু হলে এর সুফল পাবে বাংলাদেশ ও ভারতের মানুষ। দূর করা হবে পণ্য আমদানি-রফতানির বিভিন্ন জটিলতাও।
সোমবার বিকেলে শেওলা স্থলবন্ধর এলাকায় স্থানীয় কয়লা ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনা শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আসামের এই মন্ত্রীকে ব্যবসায়ীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
সিদ্দিক আহমদ আরো বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তিগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসব কাজ শেষ হলে দুই দেশের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপকৃত হবে। বাংলাদেশ-ভারতের দ্বি-পাক্ষিক চুক্তিতে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু, সীমান্ত এলাকার উন্নয়ন, চার লেন সড়ক নির্মাণ, চোরাচালান ও জঙ্গিবাদ রোধ হবে।
এ সময় উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, কয়লা ব্যবসায়ী জাহেদ ইকবাল, সেলিম উদ্দিন, নূরুল আমিন, পারভেছ উদ্দিন, জসিম উদ্দিন ও সাধন রায় প্রমুখ।
আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদ কিছুদিন আগে ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আত্মীয়-স্বজনদের সঙ্গে কয়েকদিন কাটানোর পর বিকেলে তিনি শেওলা স্থল বন্দর হয়ে আসাম ফিরে যান।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী