কুমিল্লায় পৌর মেয়র কারাগারে
কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র শাহ মো. আলমগীর খাঁন ও বিএনপি নেতা শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই বিএনপি নেতা মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেলা দায়রা জজ নূরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা তিন মাসের হরতাল-অবরোধের সময় চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় উভয়ে আসামি ছিলেন।
উল্লেখ্য, পৌর মেয়র শাহ মো. আলমগীর খাঁন চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা শাহ আলম খাঁন চান্দিনা পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক। তাদের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ২ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৪ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৫ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা