দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা
গাজীপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) নগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে কারখানা মালিককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালেতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ।
আদালত সূত্র জানান, ওই দিন নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে দেড়টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও এক’শ কেজি কাঁচামাল জব্দ করে কারখানা সিলগালা করা হয়।

এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. আমিনুল ইসলাম/ আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে আগুনে ৯ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
- ২ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ৩ যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন সবার আগে
- ৪ ১২ দিন পর দেশে এলো সৌদি আরবে নিহত মোশাররফের মরদেহ
- ৫ ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, ভিজিএফের চাল পাচ্ছেন না ৪৩৪০ হতদরিদ্র