পুঁতে ফেলা হলো ৪ মণ চিংড়ি!
ফেনীতে ৪ মণ জেলি মিশ্রীত চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ফেনী বড় বাজার ও হকার্স মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাছগুলো জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তাফা জামান জানান, দীর্ঘদিন ফেনীর কয়েকটি বাজারে চিংড়ির ওজন বাড়াতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ফেনীর বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মাছ ব্যবসায়ী মো. আলীর ৩৬ কেজি, হৃদয়ের ৫৬ কেজি ও জাফরের ৩৬ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।

পরে সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে আরও ৩৫ কেজি জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়। অভিযানে জব্দকৃত ১৬২ কেজি চিংড়ির বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জব্দ করা মাছগুলো ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তাফা জামান ও সমবায় কর্মকর্তা হারুন উর রশিদসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, ফেরত নিতে আইনি নোটিশ
- ২ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ৩ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৪ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৫ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা