ঘাতক পিকআপ কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
শরীয়তপুরে ঘাতক পিকআপ কেড়ে নিল নিহাল ছৈয়াল (১৭) নামে এক কলেজছাত্রের প্রাণ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহাল ছৈয়াল ওই গ্রামের শিশু ছৈয়ালের ছেলে। তিনি পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ডামুড্যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহাল মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ডামুড্যা বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি ওই এলাকার বিসমিল্লাহ রাইস মিলের সামনের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পিকআপের সাথে ধাক্কা লাগে।
এসময় মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে নিহালের মৃত্যু হয়।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬