না.গঞ্জে এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে এসএ পরিবহনের অফিস থেকে তিন হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় ওই ইয়াবার প্যাকেট উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সফিক জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে পার্সেলে আসা একটি প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
এসএ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে আজিজ নামের এক ব্যক্তি নারায়ণগঞ্জের মাহতাব উদ্দিন নামের ব্যক্তির কাছে ওই পার্সেলের প্যাকেটটি পাঠিয়েছে।
প্রেরিত ও প্রাপকের মোবাইল নম্বর ঠিকানা যাচাই করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এসআই।
শাহাদাত হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা