পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর ৪টা থেকে ফেরি লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় ৮টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের উভয় প্রান্তে প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রায়হান হোসেন জাগো নিউজকে জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
বিএম খোরশেদ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব