শপথের আগেই চলে গেলেন ছোবেতারা
শপথ নেয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন মাগুরা পৌরসভার এবারসহ চারবারের নির্বাচিত নারী সংরক্ষিত কাউন্সিলর (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) ও প্যানেল মেয়র-২ মোছা. ছোবেতারা বেগম মনিরা (৬৫)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাগুরা পৌরসভায় জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন ছোবেতারা বেগম। তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
প্রয়াতের মেয়ে সৈয়দ লুবনা জাহান মুন্নি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন মা। সোমবার (১ ফেব্রুয়ারি) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে অসুস্থ অবস্থায় প্রচারণায় অংশগ্রহণ না করতে পারলেও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন ছোবেতারা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী মিলে পান তার থেকে অর্ধেকের কম ভোট।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রায়গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মৃতের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে ছোবেতারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ মাগুরা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকার্মীরা।
আরাফাত হোসেন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো