রংপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
রংপুরের কাউনিয়ায় সড়ক পারাপারের সময় বাসচাপায় নাসিরা (১০) বেগম নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজলের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিরা দক্ষিণ ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং শিংকের কুড়া বাবুর দিঘী এলাকার জমির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরা বিজলের ঘুন্টি রামচন্দ্রপুর এলাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুড়িগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত নাসিরার মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
জিতু কবীর/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী