ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে ও সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিলটি বের করা হয়।
মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। মিছিলে কলেজ ছাত্রলীগ ছাড়াও জেলা ছাত্রলীগ, পৌর ও শহর ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটু, তানভীর আখতার, দেলোয়ার হোসেন জুম্মান প্রমুখ।
সমাবেশে বক্তারা জামায়াত নেতা মোজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, জামায়াত সারাদেশে অবৈধভাবে ইস্যুবিহীন হরতাল ডেকেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতকে অবৈধ হরতাল করতে দেয়া হবে না। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখামাত্রই তাদের ছাত্রলীগ প্রতিহত করবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ব্রাহ্মণবাড়িয়ায় ক্লাস চলাকালীন খসে পড়লো ছাদের পলেস্তারা
- ২ যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
- ৩ ১৬ হাজার লিটার তেল মজুত রেখেও ‘বিক্রি বন্ধ’, ফিলিং স্টেশনকে জরিমানা
- ৪ সাজেকে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার
- ৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোনায় সমাবেশ