নেত্রকোনায় যুবককে এসিড নিক্ষেপ
নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে রাজন মিয়া (২৬) নামে এক যুবককে এসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাংলা বাজারে এ ঘটনা ঘটে। রাজন মিয়া বাংলা বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নারায়নপুর গ্রামের নজরুল মিয়ার সঙ্গে একই গ্রামের মন্নাফ ও রুবেলদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যার পর রাজন মিয়াকে (২৬) স্থানীয় বাংলাবাজার এলাকায় প্রতিপক্ষরা এসিড নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মৃদুল দেবনাথ জানান, রাজনের শরীরের ৪০ ভাগ এসিডে ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।
কামাল হোসাইন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
- ২ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
- ৪ এমডি-জিএম সিন্ডিকেটে বিটিসিএল উত্তরাঞ্চলে চরম অস্থিরতা
- ৫ তারাবির সময় বিকট শব্দে রেসিং, ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ভাঙচুর