খেলতে গিয়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর
প্রতীকী ছবি
হবিগঞ্জের বাহুবলে খেলতে গিয়ে প্রাণ গেল ইয়ামিন হোসেন নামে দেড় বছরের এক শিশুর। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে ইয়ামিনসহ কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় এক শিশু ইয়ামিনকে ধাক্কা দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে ওই শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিবিৎসক দুলন দেব শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি