মানিকগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংর্ঘষে নিহত ১
ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে অ্যাম্বুলেন্সের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হারুনার রশিদ (৫৫)। তার বাড়ি ফরিদপুরের ঝিলতলা এলাকায়। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জাগো নিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী পদ্মা লাইন পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমরে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই হারুনার রশিদ মারা যান।
তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সের চালক (অজ্ঞাত পরিচয়) গুরুতর আহত হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
বি.এম খোরশেদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব