মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৮ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার মোশারফ হোসেন, সিংগাইরের বাপ্পী হোসেন, ঘিওরের আব্দুল লতিফ, দৌলতপুরের বাদল হোসেন, সাটুরিয়ার ইসহাক হোসেন, হরিরামপুরের আনু মোল্লা ও শিবালয় উপজেলার শরিফুল ইসলাম।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক আব্দুল বাতেন জাগো নিউজকে জানান, নাশকতা এড়াতে জেলার সাত উপজেলাতেই প্রতিরাতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিএনপি-জামায়াতের ৮ কর্মী-সমর্থককে আটক করা হয়।
বি.এম খোরশেদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব