রূপগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় হারুন মিয়া (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া ওই এলাকার মৃত হামির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস পথচারী হারুন মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসচাপায় পথচারী নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মীর আব্দুল আলীম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা