ট্রেন লাইনচ্যুত, খুলনা-যশোরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনা, যশোরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের সময় পিছনের তিনটা বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘লাইনচ্যুত তিনটি বগি রেখে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।’
আব্দুল্লাহ আল মাসুদ/ আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬