হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
বগুড়ার শাজাহানপুরে যুবলীগ নেতা মজনু প্রামাণিকসহ বিভিন্ন সময়ে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় করা মামলার আসামি ফোরকানকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।
ফোরকান শাজাহানপুর উপজেলাধিন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের ফুলতলা এলাকার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছেলে। বগুড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিহত যুবলীগ নেতা মজনু পরিবারের লোকজন ফোরকানকে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের।
জানা গেছে, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফুলতলা বাজার এলাকায় ফোরকানকে ধাওয়া করে একদল সন্ত্রাসী। দৌড়ে পালানোর সময় রাস্তায় পড়ে গেলে সন্ত্রাসীরা ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এখনও মামলা হয়নি। নিহত ফোরকান দুইটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু