কক্সবাজারের দুর্ধর্ষ ছিনতাইকারী আশেক আটক
কক্সবাজার শহরের দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী আশেক (২৫)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের বাহারছড়ার নজির কোম্পানির ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, আশেক একজন পেশাদার ছিনতাইকারী এবং একটি ছিনতাইকারী গ্রুপের নেতা। তার বাহিনীর বিরুদ্ধে অসংখ্য ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, আশেক তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে সৈকত এলাকায় পর্যটকসহ সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই করে আসছে। এ কারণে বেশ কয়েকবার জেলেও গিয়েছে।
সায়ীদ আলমগীর/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু