মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে এক লাখ জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চিটাগাংরোড এলাকায় মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৫১ ধারায় ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এস কে শাওন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা