নেত্রকোনায় কৃষককে কুপিয়ে হত্যা
নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তৌফিক ইসলাম (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাওরাট কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে জমির আঁইল ছাটার সময় তৌফিক ইসলামকে একই গ্রামের দ্বীন ইসলাম, আব্দুল হকসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান আকন্দ জাগো নিউজকে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমিতে কাজ করার সময় খুন করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
কামাল হোসাইন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
- ২ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
- ৪ এমডি-জিএম সিন্ডিকেটে বিটিসিএল উত্তরাঞ্চলে চরম অস্থিরতা
- ৫ তারাবির সময় বিকট শব্দে রেসিং, ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ভাঙচুর