দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত
ফাইল ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা -২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
দেওয়ানগঞ্জের নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ নির্বাচন স্থগিত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন।’
এবার নির্বাচনে মেয়র পদে চারজন, ৯ ওয়ার্ডে ৪০ কাউন্সিলর ও ১৮ নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ১৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ জন আর মহিলা ভোটার ১৫ হাজার ৭৪৭ জন।
আরএইচ/এনজেটি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা