খুলনায় বিজিবি মোতায়েন
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় কার্যকরকে কেন্দ্র করে খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়।
খুলনা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু বিজিবি মোতায়েনের কথা স্বীকার করে বলেন, নাশকতা রোধে রাত সাড়ে ৮টার দিকে বিজিবি মোতায়েন করা হয়েছে। নগরীতে পুলিশের সঙ্গে দুই প্লাটুন বিজিবি টহল দেয়া শুরু করেছে।
আলমগীর হান্নান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ২ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর
- ৩ দুর্নীতির বিরুদ্ধে সরকার সর্তক অবস্থানে রয়েছে: পানি সম্পদমন্ত্রী
- ৪ রাশেদ খানের সামনেই বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
- ৫ জাটকা রক্ষায় দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ