‘আমি নারী নির্যাতনকারী-নেশাখোর, আমাকে ঘৃণা করুন’
নোয়াখালীর চাটখিলে এক নারী নির্যাতনকারী ও নেশাখোরকে অভিনব উপায়ে শাস্তি দেয়া হয়েছে। বিষয়টি এখন পুরো গ্রামে আলোচিত।
বুধবার (৩ মার্চ) উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের গ্রাম আদালতে এ শাস্তি দেয়া হয়।
ওই ব্যক্তির নাম বেলাল (২৮)। তিনি পাঁচগাঁও ইউনিয়নের লামচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় এক দোকানদার জানান, বেলাল নেশা করে প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতেন। স্ত্রী এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের কাছে অভিযোগ করেন। পরে গ্রাম আদালতে বেলালকে অভিনব শাস্তি দেয়া হয়। তার বুকে একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়া হয়। তাতে লেখা ছিল-‘আমি নারী নির্যাতনকারী ও নেশাখোর, আমাকে ঘৃণা করুন’। প্ল্যাকার্ড লাগিয়ে তাকে স্থানীয় কাচারীবাজার এলাকায় চৌকিদার দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন জাগো নিউজকে জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন ও নেশাদ্রব্য গ্রহণের অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বুকে এ লেখা-সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়া হয়। তিনি বলেন, এতে অন্য অপরাধীরা সচেতন হবে। এলাকাবাসীও রায়ে সন্তুষ্ট।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন