সাড়ে ২৮ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় প্রবাসী গ্রেফতার
ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগে ওয়ান ব্যাংকের দায়েরকৃত ঋণ খেলাপির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুর আলম সবুজকে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে তাকে নোয়াখালীর আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে প্রবাস থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামলে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, নুর আলম সবুজের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে ওয়ান ব্যাংক ২৮ কোটি ৫৭ লাখ টাকার ঋণ খেলাপির মামলা দায়ের করে। একই বছর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত নুর আলম সবুজ সেনবাগ উপজেলার সাদেকপুরের মৃত আবু তাহেরের ছেলে।
এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চারশো টাকা নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর
- ২ চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, মধ্যরাতে অভিযান
- ৩ স্বর্ণালংকার লুট করতে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে হত্যা
- ৪ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
- ৫ চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন