বাংলাদেশ বার্জ মালিকদের সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে বাংলাদেশ (মালবাহী ইঞ্জিন ছাড়া লাইটার জাহাজ) বার্জ মালিকদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বার্জ মালিকদের নতুন কমিটি গঠনকল্পে মোস্তফা হাকিম গ্রুপের দেওয়ানহাটস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সিটি মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম সভায় সভাপতিত্ব করেন।
এসময় আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ বার্জ মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্জ মালিক অমল চন্দ্র দাশ, হাজী শফিক আহমদ,হাজী বাহারুল আলম বাহার,মো. শাহীন আলম টিপু, আশরাফুল আলম মাসুদ,জাহেদুল হক,একরামুল আলম, জয়দেব রায়,মনিরুদ্দিন প্রমুখ।
জীবন মুছা/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা