সিলেটে কলেজছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারিতে প্রতিপক্ষের হামলায় নিহত এমসি কলেজের মেধাবি ছাত্র শামীম আহমদ ছোটনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট জেলা শাখার উদ্যোগে রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট জেলা শাখার সভাপতি মো. বাবুল মিয়াা সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান সাইদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান।
মানববন্ধনে অংশ নেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক ইকবাল, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ রাহাত, সহ-সভাপতি আনোয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ শাখার সোনা মিয়া, নিহত শামীম আহমদ ছোটনের পিতা বীর মুক্তিযোদ্ধা সমর আলী, আমির আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে কলেজছাত্র ছোটনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে শাহাব উদ্দিন-আলিম উদ্দিন বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন এমসি কলেজের মেধাবি ছাত্র ছোটন। তার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন সামাজিক-পেশাজীবী ও ছাত্র সংগঠন আন্দোলন করে আসছে।
ছামির মাহমুদ/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত