হরতালেও স্বাভাবিক আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রতিবাদে সারাদেশে ডাকা জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কোনো প্রভাব পড়েনি। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এই স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকেই আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জাগো নিউজকে জানান, আখাউড়া স্থলবন্দরে হরতালের কোনো প্রভাব পড়ছে না। সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিক ও পাথরবাহী বেশ কয়েকটি ট্রাক আগরতলা প্রবেশ করেছে বলেও জানান তিনি।
এদিকে হরতালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থলবন্দরের শুল্ক বিভাগ ও ইমিগ্রেশন পুলিশ।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ভৈরবে চাকরি মেলা
- ২ দেশের মানুষ ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চায়: জামায়াত আমির
- ৩ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের হুমকি প্রার্থীর
- ৪ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতি বিদায় করা হবে
- ৫ মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ