হরতালে বরিশালের জনজীবন স্বাভাবিক
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি বরিশালে। কোথাও জামায়াতের কোনো মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি।
সোমবার বরিশালের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। নগরীর দুটি বাস টার্মিনাল থেকে যথারীতি চলাচল করেছে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস। চলেছে লঞ্চও। স্বাভাবিক ছিল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস আদালতের কার্যক্রম।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম জানান, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ৬ শতাধিক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এবং র্যাবের টহল টিম রয়েছে। এখন পর্যন্ত কোনো নাশকতার খবর নেই এবং কাউকে আটক করা হয়নি ।
জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর খবর নেই।
সাইফ আমীন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের