মোটরসাইকেলের সামনে বসা শিশু মিম মারাই গেল, হাসপাতালে বাবা-মা
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ভটভটি (ইঞ্জিনচালিত ছোটযান) ও মোটরসাইকেল সংর্ঘষে মিম ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-নিহত মিমের বাবা মোটরসাইকেল চালক গোলাপ শাহ (৪৫) ও তার মা জাকিয়া বেগম (৪০)।
নিহত মিম খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাপড় ব্যবসায়ী গোলাপ শাহর বড়ছেলে। সে বাংলা বাজার নুরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকেরহাট থেকে রাণীরবন্দর সড়কে পান ধোয়ার ঘাটে লাইসেন্সবিহীন একটি ভটভটির সঙ্গে ওই মোটরসাইকেলটির সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলের সামনে বসা শিশু মিম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত মিমের বাবা-মা খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি