শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ২২
সায়েমা খাতুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেত্রী সায়েমা খাতুনসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সায়েমা খাতুন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এবং উপজেলা বিএনপির সদস্য।
এর মধ্যে চাঁদাবাজির মামলায় সায়েমা খাতুনকে এবং নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত এবং চারজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সায়েমা খাতুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় তিনি পলাতক ছিলেন। সকালে মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোহাঃ আব্দুলাহ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব