মাঠা কিনতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক
ফাইল ছবি
মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাগর (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক অভি (১৬)। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাতপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার আলদি বাজার এলাকায এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর নারায়নগঞ্জের চাষাড়া তল্লা এলাকার মো. রুবেলের ছেলে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন শেখ বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল করে আলদি এলাকায় মাঠা খেতে যাচ্ছিলেন অভি ও সাগর। তারা আলদিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এতে মোটরসাইকেলের পেছনের আসন থেকে সাগর রাস্তায় ছিটকে পরে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর চালক অভি আহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর মুন্সিগঞ্জ সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত অভি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে দুর্ঘটনার পরপরই অটোচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, ফেরত নিতে আইনি নোটিশ
- ২ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ৩ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৪ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৫ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা