আড়ত থেকে সাড়ে ৫ মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আড়তে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ জাটকা মাছ জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৬টায় উপজেলার মাওয়া মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত মাছগুলোর বাজার মূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে মাওয়া মৎস্য আড়তে থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।
তবে অভিযানকালে জাটকা মাছ বিক্রির সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, ফেরত নিতে আইনি নোটিশ
- ২ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ৩ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৪ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৫ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা