ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের গুরুদাসপুরে ট্রাকচাপায় ইউসুফ আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার নাজিরপুরের বাটুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউসুফ আলী বড়াইগ্রাম উপজেলা কচুটিয়া গ্রামের বাসিন্দা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বড়াইগ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাজিরপুর যাচ্ছিলেন ইউসুফ আলী। পথে বাটুর মোড় এলাকায় একটি লবনবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে জানান তিনি।
রেজাউল করিম রেজা/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬