প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, কারাগারে যুবক
নোয়াখালীর সুবর্ণচরে বাক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মার্চ) ভোর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফারুক হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর হাসান গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ও তার প্রতিবন্ধী বাবাকে রেখে মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। দুই বছর আগে ওই প্রতিবন্ধী তরুণীকে নোয়াখালী চৌমুহনী এলাকার এক ব্যক্তির সাথে বিয়ে দিলেও একবছর পর থেকে স্বামী তার খোঁজখবর রাখেন না। এ সুযোগে প্রতিবেশী ফারুকের লোলুপ দৃষ্টি পড়ে। কিছুদিন আগে তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে ফারুক ভিকটিমের রান্নাঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। বাক প্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী চিৎকার করতে পারেনি।
বুধবার (১৭ মার্চ) ওই তরুণী ব্যথায় কান্না করে মাকে ইশারায় তার পেটে বাচ্চা আছে বলে জানায়। ফারুক তাকে ধর্ষণ করেছে বলেও ওই তরুণী ইশারায় জানায় মাকে। ভুক্তভোগীর পরিবার আলট্রাসনোগ্রাফি করে জানতে পারেন মেয়ে তিন সপ্তাহের গর্ভবতী। পরে ওইদিন এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন তরুণীর মা।
চরজব্বর থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ