বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও
প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২১ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী পাপিয়া খাতুন (৩৫) ও তার সাত বছরের শিশুকন্যা সোনালী খাতুন।
এলাকাবাসী জানান, রোববার দুপুরে মা ও মেয়ে বাসায় গোসল করতে গিয়ে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক মোটরের সুইচে হাত দেন পাপিয়া খাতুন। এতে তিনি বিদ্যুতায়িত হন। এসময় তিনি ছটফট শুরু করলে মেয়ে সোনালী চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে। এতে সেও বিদ্যুতায়িত হয়। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে উভয়কে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ‘মা ও মেয়ের মরদেহ হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাসার বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে এই দুর্ঘটনা ঘটে।’
এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ