রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তাকে চাপা দিল বাস
ফাইল ছবি
নাটোরে বাসচাপায় আব্দুর রাজ্জাক (২৮) নামের সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক দিঘাপতিয়া ইউনিয়নের শিবদূর গ্রামের নাজির আলীর ছেলে। তিনি সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখায় কর্মরত ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বড়াইগ্রাম অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় মহাসড়কের ওয়াই মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়ালে বগুড়াগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘাতক বাসটিকে জব্দ করা যায়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।
এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬