নাটোরে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি ও বিভিন্ন পণ্যের মূল্য তালিকা প্রকাশ না করায় পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকাল থেকে নাটোর শহরের নীচাবাজার কাঁচাবাজার ও স্টেশন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেন উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদফতরের শামসুল আলম জানান, শহরের নীচাবাজার ও স্টেশন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তদারকির উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাইকারি ও খুচরা বাজারে সয়াবিন তেলের মূল্যের মধ্যে বেশ তারতম্য লক্ষ্য করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় পাঁচটি মামলায় পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬