পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল জুবায়দার
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে জুবায়দা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। জুবায়দা উপজেলার ইতালি ইউনিয়নের চাতড়া গ্রামের জুয়েল হোসেনের মেয়ে।
সিংড়ার ইটালি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় জুবায়দা খাতুন। গোসল শেষে অন্যরা বাড়ি গেলেও জুবায়েদা না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুরে জুবায়দার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।’
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬