ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, বৃদ্ধকে গলা টিপে হত্যা
ঢাকার ধামরাইয়ে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় আব্দুল কাদের (৬০) নামে এক বৃদ্ধের গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগে মেহেদী হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পারভেজ নামের আরেক যুবক পলাতক রয়েছেন।
নিহত আব্দুল কাদের ফকির ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকার বাসিন্দা। অপরদিকে আটক মেহেদী হোসেন একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাদের ফকিরের পরিবার একটি ডোবা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। সোমবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষ পারভেজ ডোবার মালিকানা দাবি করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার দুই গ্রুপে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পারভেজ নামের ওই যুবক প্রতিপক্ষ আব্দুল কাদেরকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বলেন, ‘এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।’
আল-মামুন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের